[email protected] ঢাকা | সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬, ২২শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন গোমস্তাপুর

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৬, ২১:০৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ট্রাইবেকারে সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোমস্তাপুর উপজেলা দল।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের লড়াই অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। ট্রাইবেকারে সদর উপজেলা ৩টি গোল এবং গোমস্তাপুর উপজেলা ৪টি গোল করে। ফলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা ঘরে তোলে গোমস্তাপুর উপজেলা দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, বিএনপি জেলা আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা ক্রীড়া সংস্থার অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, ফরিদসহ সংশ্লিষ্টরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা দলকে ট্রফির পাশাপাশি ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ সদর উপজেলা দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আরিয়ান।

সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ওমর আলী ও শ্রী প্রলয়। দুজনই টুর্নামেন্টে ৫টি করে গোল করেছেন। আর ১৬ নম্বর জার্সিধারী নাসির নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ ঘিরে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজারো ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে।

দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন জেলার ফুটবল খেলাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর