প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৬, ২১:৫০
হেডিংলি টেস্টে প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়তে যাচ্ছে পাকিস্তান।
ইংলিশ দুই পেসার ওলি রবিনসন আর জশ টাংয় ৫টি করে ১০টি উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে সফরকারীদের মাত্র ১৭১ রানে গুটিয়ে দিয়েছে।
জবাবে ৮ উইকেট হাতে রেখেই লিড নিয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৯ রান। লিড ৮ রানের।
২ উইকেটে ১১২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে ইংল্যান্ড। জর্ডান কক্স আর জো রুট দুইজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। কক্স ৭৩ আর রুট ৬৬ রানে অপরাজিত আছেন।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: