[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোলে বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৬, ২২:১৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ষাকালীন মিনিবার (পা-গোলী) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নাচোল রেলস্টেশন মাঠে গুঠইল প্রতিরোধ সংঘ্য ও রহনপুর এক্সপ্রেস দলের মধ্যে পা-গোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মধ্যে কোন দলের গোল না হওয়ায়, পরে ট্রাইবেকারের মাধ্যমে রহনপুর এক্সপ্রেস দলকে হারিয়ে গুঠইল প্রতিরোধ সংঘ্য দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

পরে নাচোল পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল কলেজের অঃ প্রাপ্ত প্রভাষক শফিকুল ইসলাম।

এছাড়াও পৌর জামায়াতে নায়েবে আমীর রফিকুল ইসলাম, পৌর সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ড. মু. মিজানুর রহমান।

তার আগে 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' দেশ সেরা ক্রিকেটার হয়ে নাচোলের গৌরব ও সুনাম অর্জন করায়, কৃতি ক্রিকেটার মোঃ শামিম কে সম্মানা স্বারক তুলে দেন এমপি মিজানুর রহমান।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর