[email protected] ঢাকা | সোমবার, ১১ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ‘দ্বারিয়াপুর জুনিয়র ফুটবল টুর্নামেন্ট-২৬’ শুরু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৬, ১৯:৪৪

উদ্বোধনী ম্যাচে দুইদলের খেলোউরবৃন্দ, ইনসেটে আয়োজকবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘দ্বারিয়াপুর জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। বৃহস্পতবিার (২৬ মার্চ) সকালে স্থানীয় সামাজিক সংগঠন ‘কাজল-মারুফ স্মৃতি সংঘ’-এর আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে মোট ৬টি ফুটবল দল অংশগ্রহণ করছে, যাদের দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘গ্রুপ-এ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে দ্বারিয়াপুর ফুটবল ওয়ারিয়র্স, দ্বারিয়াপুর জুনিয়র স্ট্রাইকার্স এবং দ্বারিয়াপুর সিক্স লায়ন। অন্যদিকে ‘গ্রুপ-বি’ তে লড়ছে দ্বারিয়াপুর ফুটবল (JR) ইউনাইটেড, দ্বারিয়াপুর (RD) স্পোর্টস গ্রুপ এবং দ্বারিয়াপুর ফুটবল লিজেন্ডস।

দ্বারিয়াপুরের ব্রিজ মোড় সংলগ্ন বালুচরের রনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। কাজল-মারুফ স্মৃতি সংঘের পেশাজীবী সদস্যদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে মেসার্স সাজিদ ট্রেডার্স এবং চাঁপাই ইন্টারনেট অ্যান্ড আইটি সেন্টার। আয়োজনের সাথে আরও যুক্ত রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আহমেদ নাজিব এবং প্রভাষক মোঃ আব্দুল কাদের (কামাল)।

আয়োজকরা জানান, স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে।

এছাড়া এই খেলার ফাইনাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর