[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৯:৫৬

প্রতীকি ছবি

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছ, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি এই সভা ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ, ১১ দলীয় ঐক্যের অবস্থান এবং জামায়াতের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর