[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে এনসিপির আহ্বায়ক গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ২২:৩৩

ছবি: সংগ্রহীত

রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াউর রহমান গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চেক প্রতারণার মামলায় আদালতের জারি থাকায় জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এস.এম/ই.ই

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর