[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ২১:৩১

প্রতীকি ছবি

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প ফেঁদে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এইসব ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার অত্যন্ত ধৃষ্টতাপূর্ণভাবে মন্তব্য করেছেন যে, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে’, পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন, দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলেছেন। 

বিবৃতিতে দৃঢ়ভাবে বলা হয়, ভারত রাষ্ট্রের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে তা ভারতের কাছে বিক্রি করছে, যাতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এ ধরনের কর্মকাণ্ড ও ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য স্পষ্টতই বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে এই সকল বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে। একই সাথে সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক মহলে ভারতের এই হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরে।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর