[email protected] ঢাকা | শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৬, ২৩:০১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিলচাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল


চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু ও সদর থানা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা।

 

তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে এ ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সমাবেশে সদর থানা যুবদলের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও পোড়াওয়ের রাজনীতির বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন। জেলা যুবদলের সাবেক সেক্রেটারি আব্দুর রহমান অনু বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও সহিংস রাজনীতির বিরুদ্ধে যুবদলের এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ সময়ের দাবি। অতীতে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা হরণ করে দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতি কায়েম করেছিল। দেশের মানুষ আর কোনোভাবেই সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা দেখতে চায় না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সব ধরনের অন্যায়-অবিচার ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে যাব। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

” পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা বলেন,দেশের জনগণ সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেকোনো অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু, মজিবুর রহমান মজু, সাদিকুল ইসলাম, ইমন, তৈমুর, কাজল, শিমুল, ছবি, সাহেবসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর