[email protected] ঢাকা | রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬, ১লা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

নির্বিঘ্নে দূর্গোৎসব স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম: অপর্ণা রায়

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ২১:৪৩

ছবি: সংগ্রহীত

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে শেখ মুজিবের নির্দেশে রমনা কালী মন্দির গুড়িয়ে দেয়ার মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়। এর চরম রূপ ধারন করে তারই সুযোগ কন্যা শেখ হাসিনার শাসনামলে। ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হলে এদেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাথে সাথে এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মনেও লাগে প্রানের ছোঁয়া। এরই ধারাবাহিকতায় এবারের দূর্গা পূজা ও শ্যামা পূজা নির্বিঘ্নে হয়েছে।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজারে একটি মন্দিরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারের সকল বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির সকল নেতাকর্মীদের কাজে লাগিয়েছেন। এজন্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং বাংলাদেশের সকল সনাতনীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে সকল সনাতনীদের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশস্ত করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী জনগণ একত্রে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল ঠিক তেমনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে " সবার আগে বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে সংগঠনের জেলা শাখার আহবায়ক শ্রী কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে তরুণ কুমার সাহার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দল আহবায়ক তোসিকুল ইসলাম, ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক শ্রী মহন্ত হালদার ও সদস্য সচিব সঞ্জীব সাহা প্রমুখ।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর