[email protected] ঢাকা | রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬, ১লা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

ডিসেম্বরে হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড না দেওয়ার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ১১:৫৮

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন। ফাইল ছবি/সংগ্রহীত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে নিশ্চয়তা চাইতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছয় ব্রিটিশ রাজনীতিবিদ।

যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার একটি নিরপেক্ষ পর্যালোচনার দাবি জানিয়েছেন ব্রিটিশ এ সংসদ সদস্যরা।

তারা চান যুক্তরাজ্য সরকার যেন এটি নিশ্চিত করে যে, তাকে নির্যাতন, গুম এবং রাজনৈতিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়া হবে। তার দেশে ফেরা, যাতায়াত, আদালতে হাজিরা এবং আটকাবস্থায় শারীরিক হামলার হাত থেকে রক্ষার নিশ্চয়তাও চেয়েছেন তারা।

তারা আরও চান, হাসিনা যেন তার পছন্দের আইনজীবীর সহায়তা পান, নিজের দণ্ড ও সাজার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার ন্যায্য সুযোগ পান এবং যেকোনো আটকাদেশের ক্ষেত্রে স্বাধীন বিচারিক পর্যালোচনার সুযোগ পান। তারা অমীমাংসিত প্রমাণ ও অভিযোগগুলোর একটি স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারী ছয় ব্রিটিশ সাংসদ হলেন—কনজারভেটিভ পার্টির এমপি বব, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং যুক্তরাজ্যের এমপি সিমাস লোগান।

সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন এমন কথা জানানোর একদিন পরই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর