প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ২২:৩৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় শুরু হতে যাওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
এ ছাড়া জামায়াতে ইসলামী এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নেতারা বক্তব্য দেবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: