[email protected] ঢাকা | সোমবার, ৯ই নভেম্বর ২০২৬, ২৪শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবেন না : মুক্তিযুদ্ধমন্ত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৬, ১৯:২৯

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ফাইল ছবি/সংগ্রহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরত আসা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবেন না।

রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।

আহমেদ আযম খান বলেন, আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, আপনারা সখীপুরের মানুষকে হয়রানি করবেন না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করতে আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে দুইবার কথা বলেছি। সুযোগ হলে আবারও কথা বলব। এ বিষয়ে একাধিকবার বনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর