প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৬, ২২:১৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার শিবপুর (শিয়ালা) গ্রামের নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে WAMY, বাংলাদেশের তত্ত্বাবধানে নবনির্মিত ১২টি ওযুর পয়েন্ট ও ৩টি টয়লেটের উদ্বোধন করা হয়েছে।
(২৬অক্টোবর) সোমবার সকালে এই কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নাচোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WAMY-এর প্রকল্প প্রতিনিধি মো. আশরাফুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. নূরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
নতুন এ সুবিধা চালু হওয়ায় মুসল্লিদের ওযু ও স্যানিটেশন ব্যবস্থায় ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: