[email protected] ঢাকা | রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল

ক্যাম্পাস সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৬, ১৯:১৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করে বিভিন্ন সেবা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে কলম, খাবার, খাবার স্যালাইন, পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ঘড়িসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশে নিষিদ্ধ বা বহন করা সম্ভব নয়—এমন সামগ্রী নিরাপদে রাখার ব্যবস্থাও করা হয়।

পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা ও পরীক্ষা শেষে বের হওয়ার সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম। এছাড়া উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিক হাসান, ছাত্রনেতা মো. শিজন কবির স্বীয় এবং শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ছাত্রদল নেতৃবৃন্দ।

তানভীর/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর