[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬, ৮ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ১৮:৫৩

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টু মার্কেটের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সদর উপজেলা সদস্য সচিব মেজর ডালিম ও পৌর সদস্য সচিব মামুন অর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যেকোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারা। কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর