প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৪
রাজশাহী পদ্মা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ কে এম সারওয়ার জাহান প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ এবং হাফেজ খায়রুল ইসলাম।
কর্মসূচিতে বক্তারা রাজশাহী পদ্মা কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: