প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৬, ২০:৫৮
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: