[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬, ৩১শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

জেলা ছাত্রদল সেক্রেটারির নিবন্ধনহীন বাইক আটক, এসপি কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৬, ১০:৪৫

এসপি অফিস ঘেরাও, ইনসেটে জেলা ছাত্রদলের সেক্রেটারি আকতারুজ্জামান। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচী পালন করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় পুলিশি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। বাইকটির বৈধ নিবন্ধন না থাকায় পুলিশ সেটি আটক করে। এ সময় আক্তারুজ্জামানের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়।

এর কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী এসে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন এবং তারা কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেয়। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘ এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাধারন সম্পাদক আক্তার বলেন, আমি আজকে সন্ধ্যা ছয়টার দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তখন গাড়িতে আমি বসা ছিলাম এবং তারা আমাকে দাড়াতে বলে আমি দাড়ায়। তাদেরকে আমি আমার কাগজপত্র দেখায় এবং পুলিশের সাথে কথোপকোথন হয়। একপর্যায়ের পাশের লোকজন পুলিশকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলে। কিন্ত আমি না বুঝার কারণে ভাবলাম তারা তারা আমাকেই বলছে। এজন্য তাদের (পুলিশের) সাথে একটা ভুলবুঝাবুঝি হয়েছিল। ভুলবুঝাবুঝির একপর্যায়ে কথোপোকোথনের সময় আমার হাতে ফোন ছিল, না বুঝে তারা আমার ফোনটা চেয়ে নেয়। পরে আমি ফোনটি নেওয়ার জন্য উধ্ধর্তন কর্মকর্তা পুলিশ সুপারের কাছে আসি। এই বিষয়টা অবগত করার জন্য আমরা গিয়েছিলাম। তাদের সাথে কথা বলে ভুলবুঝাবুঝিটা নিরসন হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, সাধারন সম্পাদক আক্তারের একটি গাড়ি টিএসআই এবং সাজেন্ট থামিয়ে কাগজপত্র চেক করছিলেন। তার গাড়ির কাগজ পত্র ছিলো না, এটা নিয়ে সাজেন্ট ও টিএসআই এর সাথে বাক বিগন্ডা হয়। এটা নিয়েই মূলতা তারা এখানে অবস্থান নিয়েছিল। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলেছি এবং বিষয়টির সমাধান করেছি। এখানে কোন মামলা হয়নি। সব সময় মামলা হয় না। আলোচনা বা নেগোশিয়েশনের মাধ্যমে সমাধান হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর