প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর মতিহার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা বশির উদ্দিন সনির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে নগরীর জাহাজ-ঘাট এলাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়ক বিভাজনে বিভিন্ন প্রজাতির সৌন্দর্য বর্ধক গাছ রোপন করা হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ কর্মসূচির সূচনা করেন যুব নেতা বশির উদ্দিন সনি।
বৃক্ষরোপণ শেষে বশির উদ্দিন সনি বলেন, আজ এক ঐতিহাসিক দিন, এই দিনে নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তি এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে এই দল প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে এ দল প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর নতুন বাংলাদেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত তাঁর নির্দেশেই দেশব্যাপী বৃক্ষরোপন সহ নানা ধরনের সামাজিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, আগামীতে দলের সকল কার্যক্রমে নির্দেশনা মোতাবেক যুবদল মাঠে থাকবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মতিহার দক্ষিণ যুবদলের উদ্যোগে ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
আয়োজিত কর্মসূচিতে মতিহার থানা যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কনক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: