প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৬, ১৬:১২
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ারুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আনোয়ারুল ইসলামের ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে। শোকবার্তায় আরও বলা হয়, মাওলানা আনোয়ারুল ইসলাম ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্রজীবনে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা শাখার সভাপতির দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
তারা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুম মাওলানা আনোয়ারুল ইসলামকে ক্ষমা করে দেন, তাঁর সব নেক আমল কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
মরহুম মাওলানা আনোয়ারুল ইসলামের জানাযার নামাজ সন্ধ্যা ৬ টায় নয়ালাভাঙ্গা ধরবোনা গোরস্তানে অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার এবং ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন তারা। মহান আল্লাহ মরহুমকে তাঁর রহমতের চাদরে আবৃত করুন এবং পরিবারকে সবরে জামীল দান করুন—এ কামনা করেন জামায়াত নেতৃবৃন্দ।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: