[email protected] ঢাকা | শনিবার, ২২শে আগস্ট ২০২৬, ৬ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

“এরফান গ্রুপ” এর স্পন্সর ও পদবি বিভ্রাট: ক্ষুব্ধ স্বেচ্ছাসেবক দল নেতা, অনুষ্ঠান বয়কট

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৬, ১৬:২১

ছবি: সংগ্রহীত

বিগত সরকারের অন্যতম মদদদাতা হিসেবে পরিচিত ‘এরফান গ্রুপ’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্রীড়া অনুষ্ঠান বয়কটের তীব্র প্রতিবাদ ও খোলা চিঠি প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন। বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্থদাতাদের নিয়ে জেলা প্রশাসনের এমন আয়োজনে অংশগ্রহণ করাকে নিজের ও দলের নীতি-আদর্শের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবর আলী রুমনের দেওয়া এক আবেগঘন ও বিস্ফোরক পোস্টে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফেসবুকে প্রকাশিত তার এই বার্তাটিকে ঘিরে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

বাবর আলী রুমনের ফেসবুক পোস্টটি পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো:-

“ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা ইরফান আলীর প্রতিষ্ঠান এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের আমন্ত্রণ আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করছি- কারণ এই ইরফান গ্রুপ বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সবচেয়ে বড় দোসর ছিলেন,এবং বিগত ১৮ বছরে যতগুলো হরতাল অবরোধ হয়েছে সেই সময় গুলোতে এই এরফান গ্রুপের পরিবহন গুলোই পুলিশ প্রশাসনের সহায়তায় বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোডে সর্বোচ্চ চলাচল করেছিল এবং চ্যালেন্জ ছুড়েছিল যে তোমাদের কোন কর্মসূচি সফল হবে না এবং সেইসব কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ জেলায় সফল না হওয়ার জন্য-আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হেলমেট বাইনিগুলোকে অর্থনৈতিক সহায়তা করে বিরোধী দলের নেতাকর্মীদের পিছনে লেলিয়ে দিয়েছিল............
আমরা সবকিছু ভুলে যাই এত সহজে কিভাবে!!!
পাঁচই আগস্ট থেকে এবং ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে- এই এরফান গ্রুপই জেলা শহরের ছাত্রলীগকে কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা করে চলেছেন!.............
এখন জেলা প্রশাসনের কাছে আমার প্রশ্ন -----
৫ ই আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোন সভা সমাবেশ মাসিক সভা আইনশৃঙ্খলার মিটিং কোন কিছুতেই আমার জেলা স্বেচ্ছাসেবক দলকে আমন্ত্রণ করেন নাই!
আজকে আমন্ত্রণ জানিয়েছেন এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই খেলার আয়োজনে!........
সেটা কি আমাদেরকে সেন্ট্রাল কমিটি/হাই কমান্ডের কাছে বিতর্কিত করার জন্য??
সেই সঙ্গে একটি খোলা প্রশ্ন :-----
এই এরফান গ্রুপ/রাজু জেলা ক্রিড়া সংস্থার সদস্য হলেন কিভাবে?
বা কে তাকে সদস্য বানালেন সেটিও জানতে চাই??
আরেকটি কথা আমার নাম ও পদবী হিসেবে ব্যবহার করা হয়েছে সেক্রেটারি!
পদবী হবে সদস্য সচিব-ছোট্ট একটি পদবীর ব্যাপারে আপনাদের কাছে সঠিক তথ্য নাই!তাহলে এত বড় এরফান গ্রুপের আওয়ামী ফ্যাসিস্টি তথ্য না থাকাটাও অস্বাভাবিক কিছু নই................
প্রিয় বিএনপি'র তৃণমূল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমি কি সঠিক কাজটি করেছি।”

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর