[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে রাজশাহীর মিডিল চরে দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৬, ১৩:০৭

ছবি: সংগ্রহীত

পদ্মা নদীর কোল ঘেঁষে রাজশাহী মহানগরীর মতিহার থানার ২৯ নম্বর ওয়ার্ডের ডগার ঘাট এলাকায় অবস্থিত ‘রাজশাহী মিডিল চর’। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি স্থানীয়দের কাছে পরিচিত ‘মিনি সুইজারল্যান্ড’ নামে।

প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ।

দর্শনার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এলাকাটির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন নগরীর মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন সনি।

মতিহার থানা দক্ষিণ যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও মিডিলচর স্কুল ও মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরিদর্শনকালে দর্শনার্থীদের নিরাপত্তা, পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান যুব নেতা বশির উদ্দিন সনি।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর