[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সাবেক এমপি হারুনুর রশীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৬, ২২:৪৯

হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সাবেক এমপি হারুনুর রশীদের ব্যক্তিগত সহকারী মো. সারোয়ার জাহান (৩৭) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এই আবেদন করেন। জিডি নম্বর ৬৯৭।

আবেদনে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৬ তারিখ থেকে "সংবাদ বাংলা" নামের একটি ফেসবুক পেজ এবং "Didarul Mawla Canada", "আবু উবাইদাহ আবুউবাইদাহ" ও "Md Toriqul Islam" নামের একাধিক ফেসবুক আইডি থেকে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের ছবি ও বক্তব্য বিকৃত করে নানা ধরণের অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এসব পোস্ট বিভিন্ন পেজ ও আইডিতে শেয়ার করা হয়।

অভিযোগে বলা হয়, অনেক চেষ্টা করেও পোস্ট ও আইডিগুলোর নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে না পেরে ভবিষ্যতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য থানা পুলিশকে বিষয়টি অবহিত করে জিডিভুক্ত করার অনুরোধ জানানো হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসেন জানান, এই বিষয়ে একটি জিডি করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর