[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

আরাফাত রহমান কোকোর স্মরণে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৬, ২১:৫২

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। প্রধান আলোচক ছিলেন আরাফাত রহমান ক্রীড়া পরিষদের আহ্বায়ক আব্দুল কাদের উৎসব।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন শুভ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান ক্রীড়া পরিষদের সদস্য সচিব মো. ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।

এছাড়াও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আরাফাত রহমান ক্রীড়া পরিষদের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

পরে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর