[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে: এমপি বুলবুল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৬, ২৩:৩২

সুন্দরপুরে পথসভায় বক্তব্য রাখছেন এমপি নুরুল ইসলাম বুলবুল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সার্বিক নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ নানা ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের নানা সমস্যা রয়েছে। পৃথক উপজেলা গঠন করা গেলে প্রশাসনিক সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন করা যাবে।

পথসভায় তিনি চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর