[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শহীদ তারেকের কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি ড. মিজানুর রহমান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১৯:৩২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ তারেক হোসেনের কবর জিয়ারত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

রোববার বিকেলে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর সরকারি গোরস্থান প্রাঙ্গণে শহীদ তারেকের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহ আলম, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সেক্রেটারি মশিউর রহমান এবং শহীদ তারেকের বাবা আসাদুল হকসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

কবর জিয়ারত শেষে শহীদ তারেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় শহীদ তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবং পরিবারের খোঁজখবর নেন।

শ.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর