[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৬, ২৩:০৩

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের হামলা, শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখা।

মঙ্গলবার (০৪ আগষ্ট) রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ইমরান নাজির।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী মহানগর সভাপতি জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দিন, সাবেক মহানগর সভাপতি সালাহউদ্দীন আহমেদ এবং সাবেক মহানগর সভাপতি খাইরুল ইসলাম।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা ছাত্রদলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর