[email protected] ঢাকা | মঙ্গলবার, ৪ঠা আগস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৬, ২২:১৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সফলভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের টাউন ক্লাবে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি।

এ সময় সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং আগামী ৫ আগস্টের সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর