[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ ও রাঙ্গামাটি জেলা যুবদলের কমিটি স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ জুলাই ২০২৬, ২২:৪৯

প্রতিকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁপাইনবাবগঞ্জ ও রাঙ্গামাটি জেলা শাখার বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ ও রাঙ্গামাটি জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কমিটিগুলোর সকল ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই বার্তাটি প্রেরণ করেছেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর