[email protected] ঢাকা | বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে এমপি ড. মিজানুর রহমান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৬

আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালের ১১ টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আমীর মাও. শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, অর্থ সম্পাদক মাও. মো. আলাউদ্দিন, মাও. আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন আমীর মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে তিনটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে যায়।

আ.হ.র/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর