[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁদার কারণে লেগুনা চালককে হত্যার ঘটনায় নিন্দা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫৪

প্রতিকী ছবি

চাঁদা ও আধিপত্য বিস্তারে যাত্রাবাড়ীতে লেগুনা চালককে হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বার্তায় সংগঠনটি জানায়, শুক্রবার যাত্রাবাড়ী মাছের আড়তের কাছে লেগুনা চালক নুরুল আলম ইসলাম ওরফে খাইরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ীতে লেগুনা চালকদের নানা জায়গায় চাঁদা দিতে হয়। চাঁদা আদায় করা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্যের লড়াই চলে। এই হত্যাকাণ্ড চাঁদাবাজী ও আধিপত্য বিস্তারের সঙ্গে সম্পৃক্ত বলেই প্রতীয়মান হচ্ছে। চাঁদাবাজী, সন্ত্রাস, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পরে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করার পর পরেই এই ধরনের হত্যাকাণ্ড আমাদের হতাশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে।

বার্তায় আরো বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় নিতে হবে। চাঁদাবাজীর শেকড় উপড়ে ফেলতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর