[email protected] ঢাকা | মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬, ২৪শে চৈত্র ১৪৩২
thecitybank.com

পণ্য মজুদ, কৃত্রিম সংকট ও অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি থেকে বিরত থাকুন: বুলবুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৩

নুরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না করার বিশেষ আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই আহবান জানান তিনি।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, “রমাদান উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান—পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি থেকে বিরত থাকুন।”

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেন নুরুল ইসলাম বুলবুল। সম্প্রতি তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহন করেছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর