প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৩
চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ, উন্নত ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলার অঙ্গিকার ও বিভাজন নয় বরং সম্প্রীতিই শক্তি বলে উল্লেখ করেছেন চাঁপােইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ফেসবুক পোস্টে এই কথা তোলে ধরেন তিনি।
চাঁপাই জার্নালের পাঠকের উদ্দেশ্যে তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো:-
যারা আমাকে ভোট দিয়েছেন কিংবা দেননি—আপনারা সকলেই আমার কাছে সমানভাবে প্রিয় ও শ্রদ্ধেয়। দল-মত নির্বিশেষে আমরা একসাথে আমাদের প্রাণের শহর চাঁপাইনবাবগঞ্জ-কে একটি ঐক্যবদ্ধ, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
বিভাজন নয়, সম্প্রীতিই হবে আমাদের শক্তি। প্রতিযোগিতা নয়, সহযোগিতাই হবে অগ্রগতির পথ। আমি নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধি হিসেবে নয়—আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এমপি বা শাসক হিসেবে নয়, একজন খাদেম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। মুরুব্বিদের প্রজ্ঞাময় পরামর্শ ও তরুণদের উদ্যমী নেতৃত্বকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে ইনশাআল্লাহ।
নির্বাচনে আমার যেসব ভাই- বোনেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন—মহান আল্লাহ আপনাদের ত্যাগ কবুল করুন। সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আসুন, ঐক্য, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একসাথে গড়ে তুলি আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: