প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর পরে সুষ্ঠু পরিবেশে ও স্বাভাবিকভাবে স্বাধীনমতো আমরা ভোট দেওয়ার সুযোগ পেলাম। আমি আমার ব্যাক্তিগত যে ভোট সেটি দিয়ে এসেছি। দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভোট সেন্টারগুলোতে পুরুষ ও নারীদের লম্বা লাইন খেয়াল করলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল বেলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়া পাড়া স্কুল সেন্টার ভোট প্রদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, সবাই যদি সজাগ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিপুল ভোটের ব্যাবধানে বিজয় হবো ইনশা আল্লাহ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরোও বলেন, নির্বাচন কেমন হবে সেটি সকাল বেলাতেই বলা কঠিন। আমি কেবল বের হলাম। বিভিন্ন সেন্টারগুলোতে যাবো। সকল বিষয় দেখে এই নিয়ে মন্তব্য করা যাবে। এই বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বলেছি। আজকে তাদের ভূমিকার উপর নির্ভর করবে যে আসলে পরিস্থিতিটা কতোটা মেনটেইন করতে পারলেন। তবে আমি আশাবাদী এটা হওয়া উচিত। কারণ এটা জাতির দীর্ঘ দিনের আকাঙ্খা। এই জন আকাঙ্খা বাস্তাবায়নে সবারই সক্রিয়ভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা উৎসব মুখর নির্বাচনের পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সমআচরণ করা এটা খুবই জরুরী বলে মনে করি। রিটানিং কর্মকর্তাসহ সবাই যদি সমান ভূমিকা পালন করেন এবং প্রার্থীদের পক্ষের ভোটার ও কর্মী সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন তাহলে একটা সুষ্ঠু নির্বাচনেরে যে প্রয়োজন সেটি শেষ পর্যন্ত থাকা সম্ভব।
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি আরোও বলেন, নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে অবশ্যই এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমি নির্বাচনের ফলাফল অবশ্যই মেনে নিবো। জনগনের উপর সেই বিশ্বাস ও আস্থা আছে। তবে বলতে চাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া, গণজাগরন ও জনগনের ভালোবাসায় আস্থার জায়গা দাঁড়িপাল্লায় তৈরি হয়েছে তাতে সারাদেশসহ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বিজয় হবো।
এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা মিডিয়া সম্পাদক নূরে আলম সিদ্দিকি আসাদ, পৌর সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: