প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের নুরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: