[email protected] ঢাকা | বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে আঙ্গারিয়াপাড়া স্কুল সেন্টারে ভোট দিবেন নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ২২:১০

নুরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল ইসলাম বুলবুলের মিডিয়া সেল।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন এবং সকাল সকাল তিনি সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত বিফ্রিং দিবেন।

নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ভোট হলে ১২ তারিখ ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে লড়ছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। তার প্রতিদ্বদ্বি প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর