প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে মাত্র তিন মাসের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সকল সরকারি অফিস থেকে ঘুষ, দুর্নীতি এবং জনগণের ভোগান্তি দূর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই ঘোষনা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ মাত্র ৩ মাসের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সকল অফিস থেকে ঘুষ- দুর্নীতি এবং জনগণের ভোগান্তি দূর করবো।“
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে লড়ছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। তার প্রতিদ্বদ্বি প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: