প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ০০:৩৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেতে চায়। তিনি একটি আধুনিক, মাদকভুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এই অবহেলিত জনপদকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে দাঁড়িপাল্লা প্রতীকের জয়ের বিকল্প নেই।
ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা যদি সুযোগ দেন তবে আমি সাধারণ মানুষের প্রকৃত সেবক হিসেবে সংসদে আপনাদের কথা তুলে ধরবো এবং সীমান্ত অঞ্চলের মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে যাবো।
এই সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও সাবেক জেলা আমীর রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নয়েবে আমীর ও সাবেক উপজেরা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি তহুরুল ইসলাম সোহেল ও চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: