[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২
thecitybank.com

চরবাগডাঙ্গা ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ০০:০৬

চরবাগডাঙ্গা ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছবি: সংগ্রহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সমর্থনে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল থেকে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, দেশে গণতন্ত্র পুনরায় সুপ্রতিষ্ঠিত করতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে জনগণকে সাথে নিয়ে উন্নয়নের রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি এলাকাবাসীকে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও যোগ করেন, হারুনুর রশীদ সব সময় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। এলাকার উন্নয়ন ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। পাপিয়া নারী ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো নির্বাচনী মাঠ পাহারা দেওয়ার নির্দেশনা দেন।

নির্বাচনী সমাবেশ চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য যে, এর আগে গত ২১ জানুয়ারি হারুনুর রশীদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর