প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৬, ২২:১০
দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ সাইবার আক্রমণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান তিনি।
বিএনপির নেত্রীর ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো:
“বিশ্বের সবচেয়ে বড় ব*ট বাহিনীর লিডারের আইডি নাকি হ্যা*ক হয়েছে—এর চেয়ে বড় কৌতুক আর কী হতে পারে! আসলে আইডি হ্যাক হয়নি শফিকুর সাহেব, আপনাদের মনের ভেতর চেপে রাখা নারী বিদ্বেষী কদর্য আর বিষাক্ত চেহারাটা এবার সবার সামনে বেরিয়ে পড়েছে।
ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ছায়ায় তারা বিষাক্ত ফণা তুলে মাথাচাড়া দিয়ে উঠেছে।আমি নিজেও দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ সাইবার আক্রমণের শিকার।
চাঁপাইনবাবগঞ্জের মাটিতে পা দেওয়ার পর থেকেই তারা যেন পাগল হয়ে উঠেছে। তাদের বিন্দুমাত্র ধৈর্য নেই, ভিন্নমত শোনার কোনো মানসিকতা নেই।হাসিনার ১৭ বছরের দুঃশাসনেও আমি এবং আমার পরিবারকে এমন সংগঠিত নোংরামি আর সোশ্যাল মিডিয়ায় জঘন্যতম হামলার স্বীকার হয়নি।যা আজ ড. ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই গোষ্ঠীর হাতে হতে হচ্ছে।যারা সারাক্ষণ নারীদের মাথায় তুলে রাখবে,নারী অধিকার, নীতি-নৈতিকতার কথা বলে, তারাই আজ ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে একজন নারীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছে।
এ গোষ্ঠী যদি কোনোভাবে ক্ষমতার মসনদে বসতে পারে, তবে এদেশের সাধারণ মানুষের কী দশা হবে তা উপলব্ধি করা যাচ্ছে । বিশেষ করে নারী সমাজ আর ভিন্নমতের মানুষের বিন্দুমাত্র নিরাপত্তা থাকবে না । মা বোনদের প্রতি অনুরোধ এদের রুখে দিতে হবে এদের বিরুদ্ধে বাংলাদেশের নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে।”
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: