[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২
thecitybank.com

চরবাগডাঙ্গায় দাঁড়িপাল্লাতেই আস্থা, এলাকাবাসীর কণ্ঠে পরিবর্তনের সুর

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৫৬

চরবাগডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলের চিত্র। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বইছে নির্বাচনি হাওয়া। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, এলাকায় এবার দাঁড়িপাল্লার সমর্থনে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছ।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়ন ঘুরে এই চিত্র দেখা যায়।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে মিছিল ও গণসংযোগ অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনসমাবেশগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনে চরবাগডাঙ্গা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীক একটি শক্তিশালী অবস্থানে থাকবে।

চরবাগডঙ্গার বাসিন্দা আলী হোসেন বলেন, সারাদেশের মতো চরবাগডাঙ্গার মানুষও পরিবর্তন চাই। স দক্ষ লোককে আমরা এমপি হিসেবে দেখতে চাই। সেদিক দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের বুলবুল ভাই যোগ্য মানুষ।

নাম প্রকাশ্যে আরোও এক বাসিন্দা বলেন, চরবাগডাঙ্গায় ভিলেজ পলেটিক্স এর কারণে অনেক মানুষ এখন দিশেহারা। আগামীতে আমরা ভিলেজ পলেটিক্স চাই না। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের হাত ধরেই ভিলেজ পলেটিক্স এর কবর রচনা হবে বলে মনে করি। তাই আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে চাই।

চারবাগডাঙ্গার বাসিন্দা ও ব্যাবসায়ী ইশহাক আলী বলেন, সারাদেশের ন্যায় চরবাগডাঙ্গাতেও গনজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা চরবাসী নতুন মুখ দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের প্রার্থূীদের মধ্যে বুলবুল ভাই যোগ্য লোক। তাকে আমরা বিজয় করতে চাই। দল মত নির্বিশেষে অনেক মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। এই ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশা আল্লাহ।

জামায়াত নেতা আনোয়ার হোসেন মিলন বলেন, ধানের শীষের প্রার্থীর লোকের আমাদের ভোটারদে ভয় ভীতি দেখাচ্ছে এবং টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। তবে আমাদের ইউনিয়নে নির্বাচনী মাঠ অনেক ভালো। আশা করি ভূমিধস বিজয় পাবো ইনশা আল্লাহ।

উল্লেখ্য, সম্প্রতি ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর ১০ নম্বর বাঁধে এক বিশাল নির্বাচনি সমাবেশ ও ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল তার নির্বাচন উপলক্ষে জনতার ইশতেহার ঘোষনা করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর