[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২
thecitybank.com

হারুনের বক্তব্যের প্রতিবাদ জানালেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৬, ২৩:৩২

সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশীদের একটি বক্তব্যের লিখিত প্রতিবাদ জানিয়েছেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া।

শনিবার (৩১ জানুয়ারি) এক প্রতিবাদ লিপিতে তিনি হারুনুর রশীদ কর্তৃক প্রদত্ত বক্তব্যকে অসত্য দাবি করে তা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, মসজিদ কমিটির গত ১৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখের ২২/২৫ নং সভার সিদ্ধান্ত মোতাবেক ঠিকাদার মোঃ তারেক বাবুর কাছ থেকে যথারীতি বাস্তবায়ন কাজ গ্রহণ করা হয়। কাজটি সুচারুরূপে বাস্তবায়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছিল, যেখানে মোঃ আব্দুস সবুর সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁর নাম বা সংশ্লিষ্টতা ছিল না।

বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতির স্বাক্ষরিত প্রতিবাদ লিপি। ছবি: সংগ্রহীত

সম্প্রতি বালিয়াডাঙ্গা হাই স্কুল মাঠের নির্বাচনী জনসভায় জনাব হারুনুর রশীদ বলেছিলেন যে, বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে এবং সে কাজ প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদের বাবা আব্দুস সবুর জামায়াতে ইসলামী করেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি নির্মাণ কাজ আব্দুস সবুর বাস্তবায়ন করছেন বলেও বক্তব্য দেন, যা মসজিদ পরিচালনা কমিটির সভাপতির মতে সম্পূর্ণ সত্য নয়।

সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া তাঁর বক্তব্যে হারুনুর রশীদের এই অসত্য বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তা অবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবী জানিয়েছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর