[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২
thecitybank.com

"পরকালের ঠিকাদারী কি লতিফুরদের হাতে?"— ফেসবুক পোস্টে জানতে চাইলেন পাপিয়া

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৬, ২৩:১৭

বামে লতিফুর রহমান, ডানে পাপিয়া। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক লতিফুর রহমানের কঠোর সমালোচনা করে ফেসবুক পোস্টে  দিয়েছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে তার নিজস্ব ফেসবুক  আইডিতে পোস্ট দিয়ে এই সমালোচনা করেন তিনি।

লতিফুর রহমানকে উদ্দেশ্য করে সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া তার ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, পরকালের ঠিকাদারী কি লতিফুরদের হাতে? লতিফুর রহমান ঘোষণা দিয়েছেন— "বিএনপিতে থাকলে কিয়ামতে অবস্থা খারাপ হবে কী, জবাব দিতে হবে।" প্রশ্ন জাগে, লতিফুর রহমান কি কোনো ওহী পেয়েছেন? জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা করার মালিক একমাত্র মহান আল্লাহ তায়ালা।মওদুদীর ভ্রান্ত দর্শনে বিশ্বাসী এই লতিফুররা নিজেদের স্বার্থে যখন যাকে খুশি জান্নাত আর জাহান্নামের টিকিট বিলি করছে। আওয়ামী লীগ নেতাদের কে বলছেন তাদের দলের যোগ দিলে তাদের কেও টিকেট দিবেন।কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা আমি জানিনা, তবে ইসলামে মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরের ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে ,তওবা করুন, নইলে দুনিয়া ও আখেরাত—উভয় জগতেই আপনাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর