[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

নারীরা সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বুলবুলের

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৬, ১৬:১৯

নুরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

নারীরা সমাজের বোঝা নয় বরং তাদেরকে দেশের সম্পদে হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামীতে আমরা নির্বাচিত হতে পারলে আমাদের নারী সমাজের মর্যাদ সম্মুনুত করা হবে। নারী নির্যাতন বন্ধ, নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষার হার বৃদ্ধি ও নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ সৃষ্টি করা হবে। নারীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সমাজের সম্পদ ও শক্তি আকারে আর্বিভূত করা হবে। তাদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষন দিয়ে এবং দক্ষ করে গড়ে তুলো দক্ষতা অনুযায়ী কাজের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরোও বলেন, তরুন ও যুবকদের হাতে মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করা নয় বরং তরুণদেকে মূল ধারায় নিয়ে এসে  রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম উপাদান হিসেবে আগামীতে তরুণ ও ছাত্রদেরকে গড়ে তোলা হবে। তরুনদের বেকারত্ব দুর করা হবে। তাদের হাতে বেকার ভাতা নয়, এটা অমর্যাদাকর ও মানহানিকর। তরুণদের প্রশিক্ষিত করে তাদের হাতে আমরা কাজ তুলে দিবো।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নয়েবে আমীর ও সাবেক উপজেরা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম ও চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর