[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৯ ডিসেম্বার ২০২৫, ১৭:৫৩

চাঁপাইনবাবগঞ্জ -২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী জাকির মুন্সির কাছে মনোনয়নপত্র দাখিল করছেন জামায়াত নেতা মিজানুর রহমান। ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান ।

সোমবার দুপুর ১ টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ -২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী জাকির মুন্সির কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক ইয়াহিয়া খালিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল,গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান অন্যরা।

মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন,বর্তমানে নির্বাচনী মাঠে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপক্ষে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে।

আ.হ.র/আ.আ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর