[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৫, ১৯:২৬

প্রতীকি ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২৪-এর গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরো জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান ও হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর