[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২
thecitybank.com

বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ব্যক্তিগত চিকিৎসকের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৫, ১৯:৫৩

ছবি: সংগ্রহীত
রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।
 
তিনি জানান, বেগম খালোদ জিয়া চিকিৎসা টিমের গভীর পর্যবেক্ষণে আছেন। দ্রুত আরোগ্যলাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ভাইয়ের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিকেল বোর্ড তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
 
তিনি বলেন, দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া দয়া করে কোনো তথ্য আমরা কেউ শেয়ার না করি। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে যেন, চেয়ারপারসনকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর