[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দলকে আর ভোট দেবে না জনগণ: ডা. তাহের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৫, ১৮:২২

ছবি: সংগ্রহীত
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
 
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী হাইস্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
 
ডা. তাহের বলেন, সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেয়া। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ। বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয়। বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
তিনি বলেন, হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সকল দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন।
 
এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি করা আপনার অধিকার, তবে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দিবেন।
 
এর আগে গুণবতী ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জমায়েত হন সমাবেশস্থলে। দীর্ঘ ১৭ বছর পর এ ইউনিয়নে এটি ছিল জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং দাঁড়িপাল্লা হাতে নানান স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ মাঠের সমাবেশস্থল। 
 
গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ওই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর