[email protected] ঢাকা | সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে আমিনুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৫, ২০:০৪

মশাল মিছিলে ইঞ্জিনিয়ার ইমদাদুল হল মাসুদের সমর্থকরা, ইনসেটে বিএনপি নেতা আমিনুল ইসলাম। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও রুয়েট ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হল মাসুদ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সীধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারো তাকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে দলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সুমন/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর