[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৫, ১৭:৩৫

ছবি: সংগ্রহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
 
রোববার (২ নভেম্বর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে বিকেলে ৩টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রবেশ করেন।
 
সংশ্লিষ্টরা জানান, ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এ বৈঠক হচ্ছে। বার বার দাবি করলেও ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।
 
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে এনসিপি রয়েছে, দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়ার চলছে।
 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে এনসিপির দলীয় প্রতীকের ব্যাপারে বলেন, নতুন দল হিসেবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা তৈরি করছে নির্বাচন কমিশন। অথচ শাপলা কলির যে সিদ্ধান্ত, সেটি তারা এক মাস আগেও দিতে পারতো। আমরা শাপলাই চাই।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর